1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিসাসের আয়োজনে জাবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ছাত্রশিবির, রানার্সআপ ছাত্রদল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জাবিসাসের আয়োজনে জাবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ছাত্রশিবির, রানার্সআপ ছাত্রদল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬৬ জন খবরটি পড়েছেন
JUJA

যোবায়ের হোসেন জাকির, জাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর আয়োজন করা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (০২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জাকসুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মোট আটটি দল অংশ নেয়।

সেমিফাইনালে ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে পরাজিত করে ফাইনালে ওঠে, আর জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তিকে হারিয়ে চূড়ান্ত ম্যাচের যোগ্যতা অর্জন করে।

ফাইনালে ৬/১৫ পয়েন্টে জাতীয়তাবাদী ছাত্রদলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামি ছাত্রশিবির। ম্যাচ শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজনও করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিজয়ীদের মাঝে ট্রফি ও বিজয় মেডেল তুলে দিয়ে তিনি বলেন,”আজ জাবিসাস এত সুন্দর একটি আয়োজন করেছে যে এমন পরিবেশ দীর্ঘদিন পরই দেখেছি। আমরা চাই বিশ্ববিদ্যালয়কে এক্সট্রা একাডেমিকভাবে উপস্থাপন করতে।”

তিনি বলেন, “এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত প্রয়োজন। এটা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সবাইকে এক টেবিলে বসিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “এই প্রোগ্রামের জন্য আমাকে আমন্ত্রণ জানানোয় আমি খুশি হয়েছি। সাংবাদিকরা শুধু লেখালিখি নয়, রেফারিংয়ের কাজেও সক্রিয়। আগামীতেও তারা এই ধারা অব্যাহত রাখবে—এই প্রত্যাশা করছি।”

ইসলামি ছাত্রশিবিরের জাবি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, “খেলাধুলার মাধ্যমে সবাইকে এক টেবিলে আনার এই আয়োজনটি ছিল তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পর পুরো খেলা উপভোগ করতে পেরেছি। জাবিসাস ভবিষ্যতেও একই ধারা বজায় রাখুক—এই আশা করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, তাজউদ্দীন আহমেদ হলের প্রভোস্ট অধ্যাপক খন্দকার মো. লুৎফুল এলাহি, শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জাবিসাসের এই আয়োজন বিশ্ববিদ্যালয়ে খেলার পাশাপাশি সৌহার্দ্য ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar