1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে ‘হায়ার স্টাডি ক্লাবের’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জাবিতে ‘হায়ার স্টাডি ক্লাবের’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হায়ার স্টাডি ক্লাব (জেইউএইচএসসি) ২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুস সাফওয়ান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসাবে ইতিহাস বিভাগের ৫১তম ব্যাচের উম্মা হাবিবা দায়িত্ব পেয়েছেন।

শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় শিক্ষক লাউঞ্জে এক গেট-টুগেদার অনুষ্ঠান শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন গণিত বিভাগের ৫১তম ব্যাচের মোহাম্মদ হামিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের মাহারুন নেসা রিতু।

অনুমোদিত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন রিফাদ হাসান অভি। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন লাল লম নগাক বাওম এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আহসানউল্লাহ রিফাত। অফিস সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পৃথুলা দাস।

প্রচার ও প্রকাশনা কার্যক্রমে প্রোমোশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিক সাহা এবং সহকারী প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন বৈশাখী মিত্র। গবেষণা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রীতা আক্তারি এবং সহকারী গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবিহা বিনতে হাসান।

এছাড়া পাবলিক অ্যাফেয়ার্স টিমে উম্মে হাবিবা শেমিকা জনসংযোগ বিষয়ক সম্পাদক এবং শেখ ফরিদ সহকারী জনসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

সংগঠন সূত্রে জানা যায়, ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নতুন কমিটিতে সহকারী সচিবদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা শিক্ষার্থীদের জন্য গবেষণাভিত্তিক উদ্যোগ, উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, সেমিনার এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।

বিভিন্ন বিভাগের মেধাবী ও সক্রিয় শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, গবেষণা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সংশ্লিষ্টদের মতে, নবগঠিত এই কমিটির মাধ্যমে ক্লাবটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar