দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বিশেষ করে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে এক উচ্চপর্যায়ের পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আবদুস সালাম খান-এর নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
বিশেষ গুরুত্ব পেল ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিদর্শনকালে কমিটির সদস্যবৃন্দ হাসপাতালের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ইউনিটের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কমিটির প্রধান অতিরিক্ত সচিব মহোদয় এই সেবার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যসেবায় সন্তোষ ও দিকনির্দেশনা
ক্যান্সার স্ক্রিনিংয়ের পাশাপাশি প্রতিনিধি দলটি হাসপাতালের সাধারণ চিকিৎসা ও জরুরি সেবা কার্যক্রমও ঘুরে দেখেন। হাসপাতালের বর্তমান পরিবেশ এবং সেবার মান আগের চেয়ে উন্নত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। একইসাথে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও আধুনিক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। যুগ্ম সচিব (বাজেট), অর্থ বিভাগ।
মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে উষ্ণ অভ্যর্থনা জানান রাঙ্গামাটির সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা। তিনি অতিথিদের হাসপাতালের বিভিন্ন ইউনিট এবং চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরিয়ে দেখান।এ সময় আরও উপস্থিত ছিলেন,ডা. শওকত আকবর খান, আবাসিক মেডিকেল অফিসার।ডা. তাহমিনা দেওয়ান অভি, কনসালটেন্ট, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সহ মন্ত্রণালয় ও হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
রাঙ্গামাটিবাসীর জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের এমন নিয়মিত তদারকি এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।