1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসু নির্বাচন আজ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জকসু নির্বাচন আজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লিখন সরকার,জবি প্রতিনিধি।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও সংশ্লিষ্ট হল সংসদ নির্বাচন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে ভোটগ্রহণ বুথ নির্ধারণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোট শেষ হলে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, প্রায় দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরাপদ জকসু নির্বাচন আয়োজন করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তা সত্যিই আনন্দের।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে সোমবার রাতেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট চলবে এবং পরবর্তীতে আধুনিক ওএমআর প্রযুক্তির মাধ্যমে ভোট গণনা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এর আগে দুই দফা পেছানোর পর গত বছরের ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। তবে ওই দিন ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর এলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও সিন্ডিকেট সভা ডেকে আজ ৬ জানুয়ারি নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar