1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদে এগিয়ে শিবির, চূড়ান্ত ফল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদে এগিয়ে শিবির, চূড়ান্ত ফল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি শীর্ষ পদেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা সামগ্রিকভাবে এগিয়ে রয়েছেন। তবে কয়েকটি বিভাগে ব্যবধান খুব বেশি না হওয়ায় শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে মোড় নেয়, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা বাড়ছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট। জিএস পদে শিবিরের আরিফ পেয়েছেন ৯০ ভোট, বিপরীতে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ ৯৮ ভোট পেয়ে এগিয়ে থাকলেও তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল পেয়েছেন ১২৮ ভোট এবং রাকিব পেয়েছেন ১১৮ ভোট। জিএস পদে শিবিরের আরিফ ১২৩ ভোটে এগিয়ে থাকলেও খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। তবে এজিএস পদে এখানে ভিন্ন চিত্র দেখা গেছে—ছাত্রদলের তানজিল ১২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট।
লোক প্রশাসন বিভাগে ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে এগিয়ে থাকলেও শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট। জিএস পদে শিবিরের আরিফ ১২৩ ভোটে এগিয়ে রয়েছেন, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ ১৩০ ভোট পেয়ে এগিয়ে, তানজিল পেয়েছেন ১০৬ ভোট।

ফার্মেসি বিভাগে ভিপি পদে রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট, রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে আরিফ পেয়েছেন ৮৩ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রগুলোর সম্মিলিত ফলাফলে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪২৭ ভোট, আর ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম পেয়েছেন ৩৮৫ ভোট, বিপরীতে খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৪০৫ ভোট, আর ছাত্রদলের তানজিল পেয়েছেন ৩২১ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশের পর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar