1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খেলাধুলায়ও সেরা প্রমাণ করল মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

খেলাধুলায়ও সেরা প্রমাণ করল মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

লোহাগাড়া উপজেলা প্রশাসন আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এ বরাবরের মতোই অভাবনীয় সাফল্য অর্জন করেছে মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মোট ১২টি পুরস্কার অর্জন করে উপজেলার ক্রীড়াঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

প্রতিযোগিতায় ব্যাডমিন্টন একক (বালিকা) বিভাগে নবম শ্রেণির শিক্ষার্থী আসমা আক্তার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাডমিন্টন দ্বৈত (বালিকা) বিভাগে আসমা আক্তার (নবম) ও ফারিহা সুলতানা তানহা (অষ্টম) রানারআপ হন। দৌড় প্রতিযোগিতায় ২০০ মিটারে প্রথম স্থান অর্জন করে ফারিহা সুলতানা তানহা (অষ্টম) এবং ১০০ মিটারে দ্বিতীয় হন সাবরিনা মাওয়া রামিম (সপ্তম)।

এছাড়া সিনিয়র বিভাগে উচ্চ লাফ ও দীর্ঘ লাফ—উভয় ইভেন্টেই প্রথম স্থান অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী সোমাইয়া সোলতানা। মধ্যম বিভাগে দড়ি লাফে প্রথম হন ষষ্ঠ শ্রেণির তাসফিয়া জান্নাত এরিন এবং বর্শা নিক্ষেপে প্রথম স্থান লাভ করেন অষ্টম শ্রেণির ইয়াছিন আক্তার। সিনিয়র বিভাগে গোলক নিক্ষেপে দশম শ্রেণির নাবিলা জাহান তানিয়া দ্বিতীয় এবং চাকতি নিক্ষেপে সোমাইয়া সোলতানা দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া সিনিয়র বর্শা নিক্ষেপে আসমা আক্তার দ্বিতীয় স্থান লাভ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজ শুধু একাডেমিক শিক্ষায় নয়, সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলায়ও লোহাগাড়ায় নারী শিক্ষার অগ্রদূত হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নিয়মিত ক্রীড়া চর্চা, শৃঙ্খলাবোধ ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলাই এই সাফল্যের মূল চাবিকাঠি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই ধরনের অর্জন লোহাগাড়ায় নারী শিক্ষার ইতিবাচক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মের মেয়েদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar