1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

বুটেক্স ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুটেক্স প্রতিনিধি।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুটেক্সের মূল ক্যাম্পাসসহ ঢাকার আরও তিনটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো— বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা সিটি কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ১৫ হাজার ৫৫৭ জন প্রার্থীর মধ্যে ১২ হাজার ১৪০ জন ভর্তিচ্ছু প্রবেশপত্র সংগ্রহ করেছেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর নির্ধারিত রয়েছে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২৫ জানুয়ারি।

এদিকে ভর্তি পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সিট প্ল্যান পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত বড় একটি অংশের শিক্ষার্থী কোনো বার্তা পাননি। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দেয়। পরবর্তীতে রেজিস্ট্রার দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ পর্যায়ে নতুন করে আর এসএমএস পাঠানো হবে না। পরে আইডি অনুযায়ী কেন্দ্র নির্ধারণ সংক্রান্ত সিট প্ল্যানের তালিকা আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তবে সিট প্ল্যান প্রকাশের পর দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অচল থাকায় অনেক শিক্ষার্থী প্রবেশ করতে পারেননি, ফলে তারা চরম ভোগান্তির শিকার হন।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এবার মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং ঢাকা সিটি কলেজে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মেধাবী ও যোগ্যরাই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। সকল পরীক্ষার্থীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar