1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু, ২৭টি টিম মাঠে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

লোহাগাড়ায় কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু, ২৭টি টিম মাঠে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জলাতঙ্ক একটি মারাত্মক হলেও সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। জনস্বাস্থ্য সুরক্ষা এবং জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পোষা ও ভবঘুরে (স্ট্রে) কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধ করা এবং কুকুরের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে রোগ সংক্রমণের ঝুঁকি কমানো। উল্লেখ্য, মানুষের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার প্রধান কারণ কুকুরের কামড়। গবেষণায় দেখা গেছে, একটি এলাকায় কুকুরের অন্তত ৭০ শতাংশকে নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলে জলাতঙ্ক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে কাজ করছে। পুরো ক্যাম্পেইনে মোট ২৭টি টিম নিয়োজিত থাকবে। প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি টিমে থাকবেন ১ জন ভ্যাকসিনেটর (প্রাণিসম্পদ বিভাগ), ১ জন ডাটা কালেক্টর, ১ জন ভ্যানচালক এবং ২ জন প্রশিক্ষিত কুকুর ধরার কর্মী।
কর্তৃপক্ষ লোহাগাড়া উপজেলার সকল নাগরিক, বিশেষ করে কুকুরের মালিকদের নিজ নিজ কুকুরকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভ্যাকসিন করানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এলাকাবাসীর সহযোগিতায় ভবঘুরে কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় এনে একটি জলাতঙ্কমুক্ত লোহাগাড়া উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ ও প. প. কর্মকর্তা ইকবা্ল হোসাইন জানান, “জলাতঙ্ক হলে মৃত্যু, কিন্তু প্রতিরোধ করলে জীবন”—এই বার্তাকে সামনে রেখে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা হলে মানুষের জীবনরক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar