1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে গোবিপ্রবির দুই নেতা ত্বোহা–জসিম - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে গোবিপ্রবির দুই নেতা ত্বোহা–জসিম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) থেকে উঠে আসা দুই ছাত্রনেতা মোহাম্মাদ আলী ত্বোহা ও জসিম উদ্দিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এ কমিটিতে মোহাম্মাদ আলী ত্বোহা সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক (সাংগঠনিক প্রটোকল ৫ম) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং গোবিপ্রবি শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, গোবিপ্রবির কৃষি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তিনি এর আগে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্বোহা ও জসিম দুজনেই জুলাই গণঅভ্যুত্থানের সময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন। শিক্ষার্থীদের অধিকার আদায়, ফি ও একাডেমিক সমস্যাসহ নানা দাবিতে তারা ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলামসহ মোট ২৮ জন সহ-সভাপতি ও ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদসহ আরও অনেক নেতা এতে অন্তর্ভুক্ত হয়েছেন।

বক্তব্য
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মাদ আলী ত্বোহা বলেন,“এই দায়িত্ব শুধু সম্মান নয়, এটা আমাদের ওপর শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন। ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
অন্যদিকে জসিম উদ্দিন বলেন, “গোবিপ্রবি থেকে উঠে এসে কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। আমরা ছাত্রসমাজের কণ্ঠস্বর হিসেবে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক ক্যাম্পাস গড়তে কাজ করে যাব।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar