1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল–ফয়সাল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল–ফয়সাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ জুনাইদ, বোরহান উদ্দিন সৌরভ (কাব্য) ও মো. ইমরান হোসেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ করিম উদ্দিন, মেহরাজ আলভি ও মিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আনাস আজিম, আমজাদ হোসাইন ও রফিকুল ইসলাম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিত দাস, মোহাম্মদ মহসিন চৌধুরী মাহী, কানিজ ফাতেমা রিমি, মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মোহাম্মদ ওমর হোসেন মিশকাত, মোহাম্মদ ফায়াজ ফেরদৌস, মোহাম্মদ আলতাফুর রহমান ও ফয়সাল আবছার উদ্দিন ইফতি। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাহিদ হাসান চৌধুরী।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, “আমরা সবাই মিলে সংগঠনটিকে আরও সক্রিয় ও আন্তরিকভাবে এগিয়ে নিতে চাই। নবীন বরণ, মেজবান কিংবা পরীক্ষার্থীদের সহযোগিতার মতো কার্যক্রমে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। এখানে সভাপতি-সেক্রেটারি আলাদা কিছু নয়, আমরা সবাই কুবিয়ান ও চাটগাঁইয়া—এই জায়গা থেকেই সহযোগিতা চাই।”

সভাপতি শরিফুল ইসলাম বলেন, “এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। সবার সহযোগিতা পেলে সংগঠনটিকে আরও স্মার্ট, শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে পারব।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুবির অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন। এটিকে পরিবারের মতো বন্ধন হিসেবে ধরে রাখতে হবে।”

উল্লেখ্য, নবগঠিত এ কমিটি এক বছর দায়িত্ব পালন করবে এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar