1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারমাইকেল কলেজের নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কারমাইকেল কলেজের নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কারমাইকেল কলেজ প্রতিনিধি,

রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ-এর নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডল কলেজটির অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহ্বায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান ও সদস্য সচিব, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য জনাব মোঃ আতিয়ার রহমান, জনাব মোঃ সহিদুল আলম লাবু, জনাব মোঃ আব্দুল গাফফারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় কলেজ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার রায়সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।

এদিকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও অধ্যক্ষ মহোদয় ও তাঁর পরিবারবর্গের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন প্রাক্তন শিক্ষার্থী সমিতির সদস্য জনাব দৌলত আকবর দুলাল, তরিকুল ইসলাম, আশরাফুল আলম ও মোহাম্মদ ইসলাম জনি। তারা বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে ভবিষ্যতেও কলেজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা প্রকাশ করেন—তাঁর অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বে উত্তরবঙ্গের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার মান ও গৌরবময় ঐতিহ্য আরও সুসংহত হবে। জবাবে অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডল প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং কলেজের সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar