1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্পে-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

মানিকগঞ্জে অনুষ্ঠিতব্য  এই ক্যাম্পে অংশ নিচ্ছেন মোট ১২০ জন রোভার। এর মধ্যে ৭০ জন ছেলে রোভার এবং ৫০ জন গার্ল ইন রোভার। ক্যাম্প শেষের ৩য় দিনে  অংশগ্রহণকারী রোভারদের দীক্ষা ও ব্যাজ প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন,
“জকসু নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে রোভার স্কাউটদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রোভার স্কাউটের মাধ্যমে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা হয়। মহৎ কাজে যুক্ত হওয়ার ব্রত নিয়েই রোভাররা দীক্ষা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে এ পর্যন্ত মোট চারজন পিআরএস (President’s Rover Scout) অর্জন করেছেন, যা গ্রুপটির গৌরবোজ্জ্বল সাফল্যের প্রমাণ।

অনুষ্ঠানে  জবি রোভার ইন-কাউন্সিল ২০২৫-২০২৬ এর সভাপতি  মো: মাহবুব হাওলাদার বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে জবি রোভার স্কাউট অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)–এর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন,
“জাতি যখন ক্রান্তিলগ্নে পড়ে, তখন রোভার স্কাউটরা ত্রাণকর্তা হিসেবে ভূমিকা পালন করে। তাদের শান্তি-শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ড সবাইকে মুগ্ধ করে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মিন্টু আলী বিশ্বাস বলেন, “তিন দিনব্যাপী এই তাঁবুবাস ক্যাম্পে রোভার স্কাউটদের প্রতিজ্ঞা ও আইন অনুসরণ করে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বকে ভালোবাসা, মানুষের সেবা করা এবং নিজেকে উন্নত করার শিক্ষা এখানে দেওয়া হয়।”

উল্লেখ্য, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি রোভার ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক মো: নাজমুল হাসান। এ সময় রোভার স্কাউট গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar