1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে নাবিলা-ফারিস্তা-সাগর - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে নাবিলা-ফারিস্তা-সাগর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাবিপ্রবি প্রতিনিধি।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছায়া জাতিসংঘের (এইচএসটিএইমুনা) নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ এর সভাপতি পদে সালমা নাবিলা (পদার্থবিজ্ঞান-২১), সাধারণ সম্পাদক পদে ফারিশতা তাসনীম (পরিসংখ্যান বিভাগ-২১) ও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন মো: বেলায়েত হোসেন সাগর (ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স-২১)

গত ১০জানুয়ারি (শুক্রবার) সংগঠনটির বিদায়ী সভাপতি ফাহিম আল মাহমুদ ও ট্রাস্ট বোর্ড চেয়ারম্যান জুনাইদ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন ও হস্তান্তর করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহ-সভাপতি: নাজমুল হাসান, সহ-সাধারণ সম্পাদক:মনোজ রঞ্জন রায়,সাংগঠনিক সম্পাদক: প্রিন্স আহমেদ,রাফিদ বিন ওয়ালিউল্লাহ,রাকা সরকার,মোঃ আসাদুল্লাহেল গালিব

সিনিয়র কার্যনির্বাহী সদস্য:টি. এম. সিয়াম সারোয়ার,রোকসানা আফরোজ,সৃষ্টি সারাহ বর্মন,ইসরাত জাহান,লেখা রায়,নিহাল মুস্তাকীম,কৃতিকা অধিকারী

নবনিযুক্ত সভাপতি বলেন, “সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য থাকবে সংগঠনের ঐতিহ্য বজায় রেখে সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি আমরা আরো নিশ্চিত করতে চাই যে সংগঠনের প্রতিটি সদস্য যেন  তাদের নিজেদের দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ সুযোগ পায় এবং দিনশেষে এইচএসটিইউমুনা এর সাথে সাথে  হাবিপ্রবির একজন যোগ্য প্রতিনিধি হিসেবে নিজেকে জাহির করতে পারে।”

সাধারণ সম্পাদক বলেন,”HSTUMUNA শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক সচেতনতা বিকাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।  সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের কাজগুলো আরও গুছিয়ে, কার্যকরভাবে  ও মানসম্মত কর্মসূচি নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”

কোষাধ্যক্ষ বলেন,”আমি বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা HSTUMUNA-কে সমগ্র বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে পারবো।”

উল্লেখ্য, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংগঠন (এইচএসটিউমুনা) ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের অনুকরণের মাধ্যমে তরুণদের মাঝে বৈচিত্র্য, বিশ্বায়ন এবং নেতৃত্ব দানের মাধ্যমে আজকের বিশ্বকে উন্নত বিশ্বে পরিণত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এইচএসটিউমুনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছায়া জাতিসংঘ অনুশীলনের অন্যতম একটি নাম। উত্তরবঙ্গের ছায়া জাতিসংঘের পথিকৃৎ এই সংগঠনটি। এখন পর্যন্ত বৃহৎ পরিসরে ২০১৮ সালে রিজিওনাল সামিট, ২০১৯,২০২২,২০২৪ এবং ২০২৫ সালে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করেছে এইচএসটিউমুনা। যাতে অংশগ্রহণ করেছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar