1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাবি ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে মোবাইলসহ এক ভর্তিচ্ছু আটক‎ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

রাবি ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে মোবাইলসহ এক ভর্তিচ্ছু আটক‎

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

রাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষাকালে স্মার্টফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার সময় তাকে হাতেনাতে ধরা হয়।
‎
‎আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় রাবির জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে। বর্তমানে ওই শিক্ষার্থী প্রক্টর দপ্তরে আটক অবস্থায় রয়েছেন। 
‎
‎অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তার রোল নম্বর ৩১১০০০৫২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী। তবে স্থায়ী বাসা খুলনা। তার বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার। তিনি জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার। তার মাতা অল্পনা সাহা একজন গৃহিণী।
‎
‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালীন এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এক শিক্ষক তার দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের চারটি ছবি তুলছেন। পরে কাছে গিয়ে নিশ্চিত হওয়া যায়, তিনি ‘ডিপসিক’ নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপের মাধ্যমে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছিলেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে আসা হয়।
‎
‎আটক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ডিপসিক অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন, তবে তা লিখে শেষ করতে পারেননি। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, এটি তার অপরাধ এবং ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না এই মর্মে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, প্রথম শিফটের পরীক্ষা চলাকালে জগদীশ চন্দ্র বসু ভবনের একটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরা মোবাইল ফোন ও এয়ারপডসহ এক পরীক্ষার্থীকে আটক করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং আইসিটি সেন্টারের একজন বিশেষজ্ঞ প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রের ছবি তোলার আলামত পান। যদিও ছবিগুলো কোথাও পাঠানোর প্রমাণ মেলেনি, তবে প্রশ্নের ছবি ব্যবহার করে ‘ডিপসিক’ নামক এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
‎
‎উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও ওই ইউনিটের ২য় শিফটের পরীক্ষা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar