1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্রদল সমর্থিত ‘অপরাজিতার অগ্রযাত্রা’র উদ্যোগে নওয়াব ফয়জুন্নেসা হলে স্তন ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

ছাত্রদল সমর্থিত ‘অপরাজিতার অগ্রযাত্রা’র উদ্যোগে নওয়াব ফয়জুন্নেসা হলে স্তন ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ‘জাগো আলোকবন্দিতা’ শিরোনামে নারী শিক্ষার্থীদের জন্য স্তন ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে হলের আলোচনা কক্ষে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। নারীদের মধ্যে দিন দিন স্তন ক্যান্সারের ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সচেতনতা তৈরির লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রিন ভয়েস। কর্মসূচির স্পন্সর ছিল হলের ছাত্রদল সমর্থিত প্যানেল ‘অপরাজিতার অগ্রযাত্রা’।

আলোচনা সভায় স্তন ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের জন্য সরাসরি চিকিৎসা সেবা ও পরামর্শের ব্যবস্থাও রাখা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী মুক্তা বলেন, “বর্তমানে যে হারে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ছে, এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে আমরা সরাসরি চিকিৎসা সেবা নিতে পেরেছি। অনেক সময় আমরা এসব বিষয় গোপন রাখি বা ডাক্তারের কাছে যেতে চাই না। হলে বসেই সেবা পাওয়াটা আমাদের জন্য খুবই উপকারী হয়েছে। এজন্য আয়োজক ও স্পন্সরদের ধন্যবাদ জানাই।”

হলের আরেক শিক্ষার্থী লিজা আক্তার বলেন, “অনেক দিন ধরেই এ বিষয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজ হলে এত সুন্দর ও প্রয়োজনীয় একটি কর্মসূচির আয়োজন করায় সত্যিই খুশি হয়েছি।”
আলোচনা সভায় হলের ভিপি, শিক্ষকবৃন্দ, গ্রিন ভয়েসের প্রতিনিধিরা, অপরাজিতার অগ্রযাত্রা প্যানেলের সদস্যগণ, বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar