1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কালাইরুটি উৎসব’ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কালাইরুটি উৎসব’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

রবিউল ইসলাম শাকিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘কালাইরুটি উৎসব’। বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ডিভিশনাল কমিউনিটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবটি ১৮ জানুয়ারি, রবিবার বিকেল ৫টায় সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে শুরু হয়।

রাজশাহী অঞ্চলের কৃষ্টি ও ঐতিহ্যকে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল মাটির চুলার গরম গরম কালাইরুটি, যা পরিবেশন করা হয় কয়েক পদের ঝাল ভর্তা ও হাঁসের মাংস দিয়ে।

রাজশাহী ডিভিশনাল কমিউনিটির সভাপতি মো. সজিব ইসলামের সভাপতিত্বে এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন পরিবহন প্রশাসনের পরিচালক ও সংগীত বিভাগের অধ্যাপক শাকিল হাশমী, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা, বিভাগীয় প্রধান কামাল উদ্দিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মুক্তাদির আল মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের হাফিজুর রহমান, রংপুর ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার রাব্বি প্রমিজ এবং রাজশাহী ডিভিশনাল কমিউনিটির সাবেক সভাপতি শাহরিয়ার ফেরদৌস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কুমার প্রামাণিক। কালাইরুটির স্বাদ গ্রহণ করে তৃপ্তি প্রকাশ করে তিনি বলেন, “কালাইরুটি আমাদের রাজশাহী বিভাগের একটি অন্যতম ঐতিহ্যবাহী খাবার। এই স্বাদ ও ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে ক্যাম্পাসে এর একটি স্থায়ী দোকান থাকা প্রয়োজন, যাতে সবাই নিয়মিত এই বিখ্যাত খাবারের স্বাদ নিতে পারে।

অনুষ্ঠানে আগত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এমন আঞ্চলিক সংস্কৃতির চর্চাকে সাধুবাদ জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আঞ্চলিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে তুলবে। সন্ধ্যায় এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar