1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাবিপ্রবিতে মেসে অপ্রীতিকর অবস্থায় ২ সমকামী শিক্ষার্থী আটক, পুলিশের কাছে হস্তান্তর - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

হাবিপ্রবিতে মেসে অপ্রীতিকর অবস্থায় ২ সমকামী শিক্ষার্থী আটক, পুলিশের কাছে হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাবিপ্রবি প্রতিনিধি।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অপ্রীতিকর অবস্থায় হাফিজ ও অপূর্ব নামক ২ জন সমকামী শিক্ষার্থীকে আটক করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৯শে জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন হ্যাভেন সিটি নামক স্থানে একটি মেসে তাদেরকে অপ্রীতিকর অবস্থায় ধরে ফেলে ওই মেসের অন্যান্য শিক্ষার্থীরা।

হাফিজ বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ২১ ব্যাচের শিক্ষার্থী যার বাড়ি সিরাগঞ্জ এবং অপূর্ব দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা। তিনি সদ্য উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছেন।

জানা যায়, আজ বিকেলে ওই ২ শিক্ষার্থী মেসে ঢুকে তাদের রুমে চলে যায় । পরবর্তীতে রুম থেকে অপ্রীতিকর শব্দ আসায় মেসের অন্যান্য শিক্ষার্থীরা তাদের দরজায় নক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ২ শিক্ষার্থী সমকামিতার বিষয় স্বীকার করে ৷ মেসের অন্যান্য শিক্ষার্থীরা ওই ২ সমকামি শিক্ষার্থীকে রুমে আটকে রেখে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামউদ্দীন ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহার উপস্থিতিতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, মেসের অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি আমাদেরকে অবহিত করলে আমরা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অপূর্ব নামের শিক্ষার্থী বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে আমরা পুলিশ ডেকে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আর হাফিজ নামে শিক্ষার্থী যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুয়ায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো৷ আমরা ইতোমধ্যেই এবিষয় নিয়ে আলোচনা করেছি৷

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar