1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের অ্যাসোসিয়েট মেম্বার ৮.০ ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের অ্যাসোসিয়েট মেম্বার ৮.০ ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন খবরটি পড়েছেন
গোবিপ্রবি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের অ্যাসোসিয়েট মেম্বার ৮.০ ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গোবিপ্রবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (GSTU Global Affairs Council)-এর অ্যাসোসিয়েট মেম্বার ৮.০-এর ফ্রেশার্স ওরিয়েন্টেশন আজ ২২ জানুয়ারি বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ৫০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিয়াজ আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের প্রভাষক সাফিয়া আখতার দীপা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি পুষ্পিতা রঞ্জন। তিনি তাঁর বক্তব্যে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের প্রস্তুত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা কূটনৈতিক চর্চা, নেতৃত্ব ও বৈশ্বিক বিষয়াবলিতে দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

অনুষ্ঠানে সেক্রেটারি তাসফিয়াহ তাসনিম শুভেচ্ছা বক্তব্যে বলেন, “এই শীতের সন্ধ্যায় সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। ক্লাবের এতগুলো নতুন মুখ দেখে নিজের প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আশা করি, আপনারা সবাই ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং এখান থেকে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করে সামনে এগিয়ে যাবেন।”

তিনি আরও জানান, GSTU Global Affairs Council একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংগঠন, যা শিক্ষার্থীদের বৈশ্বিক সচেতনতা, কূটনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে কাজ করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সমালোচনামূলক চিন্তা, আত্মবিশ্বাসী যোগাযোগ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়।

ক্লাবের কার্যক্রমের মধ্যে রয়েছে মডেল ইউনাইটেড নেশনস (MUN), গবেষণা কার্যক্রম এবং সফট-স্কিল উন্নয়নমূলক প্রশিক্ষণ। এসব কার্যক্রমের মাধ্যমে সদস্যরা জনসমক্ষে বক্তব্য, আলোচনাকৌশল, নেতৃত্ব, দলগত কাজ ও বিশ্লেষণী দক্ষতা অর্জন করে, যা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য সহায়ক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar