1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবি মার্কেটিং ডিবেটিং ক্লাবের সভাপতি রাব্বানী, সম্পাদক মাহদী - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জবি মার্কেটিং ডিবেটিং ক্লাবের সভাপতি রাব্বানী, সম্পাদক মাহদী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন

লিখন সরকার, জবি প্রতিনিধি | জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিবেটিং ক্লাব(এমডিসি) এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাব্বানী রাশহা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী মোহাম্মদ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এবং ক্লাব এডভাইজর অধ্যাপক ড.ইমরানুল হক এবং ক্লাব মডারেটর অধ্যাপক ড.মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজ এক বিজ্ঞপ্তিতে এই কমিটির  অনুমোদন দেন।

নতুন এই কমিটির অন্যান্য পদে মনোনীত হয়েছেন,ভাইস প্রেসিডেন্ট জয় আচার্য, পুনম মজুমদার,
যুগ্ন সাধারণ সম্পাদক সামিহা সারওয়ার নাহরিন এবং ইফরাত জাহান প্রভা, অর্থ সম্পাদক আরিফ আসলাম, দপ্তর সম্পাদক সুমাইয়া সুমা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন নাঈম, প্রচার সম্পাদক সাদিয়া ইসলাম ইকরা, ট্রেনিং এন্ড ওয়ার্কশপ সম্পাদক রুদ্র বিশ্বাস জিতু, তথ্য এবং গবেষণা সম্পাদক আব্দুর রহমান আনাস।

বিভাগীয় চেয়ারম্যান এবং ক্লাব এডভাইজর কমিটির অনুমোদন প্রসঙ্গে অধ্যাপক ড. ইমরানুল হক জানান, “ বিতার্কিক দের অগ্রণী ভূমিকা আমরা সমাজ এবং রাষ্ট্রে সর্বদা দেখতে পাই, সবার চেয়ে অগ্রণী এবং ভিন্নধর্মী চিন্তাধারায় মার্কেটিং বিভাগ থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কে তুলে ধরতে মার্কেটিং ডিবেটিং ক্লাব সফলতার ধারা বজায় রাখবে।”

ক্লাব মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজ বলেন,“এমডিসি এর নতুন নেতৃত্ব তাদের গুণগত মান দিয়ে ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় কে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।”

মার্কেটিং ডিবেটিং ক্লাবের সভাপতি রাব্বানী রাশহা বলেন,
“গণতান্ত্রিক সমাজে যুক্তিনির্ভর মত প্রকাশ ও সহনশীল ভিন্নমত অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে সচেতন নাগরিকবোধ, ন্যায়বোধ ও দায়িত্বশীল কণ্ঠস্বর তৈরি করাই মার্কেটিং ডিবেটিং ক্লাবের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সুস্থ বিতর্কই সচেতন সমাজ গঠনের প্রথম ধাপ। তাই এই প্ল্যাটফর্ম সবসময় মুক্তচিন্তা ও গঠনমূলক মতবিনিময়ের পক্ষে অবস্থান নেবে।”

সাধারণ সম্পাদক  হিসেবে দায়িত্ব পাওয়া মাহদী মোহাম্মদ বলেন—
“মানবের মুক্তচিন্তার ক্রমবর্ধমান ধারার বিকাশে মার্কেটিং ডিবেটিং ক্লাব তার দায়িত্ব অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও ব্যক্তিগত বিকাশে আমরা বদ্ধপরিকর, এবং এই প্ল্যাটফর্মকে একটি অন্তর্ভুক্তিমূলক ও অগ্রসর চিন্তার ক্ষেত্র হিসেবে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar