1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় কুবি ছাত্রশিবির - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় কুবি ছাত্রশিবির

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ জন খবরটি পড়েছেন

‎
কুবি প্রতিনিধি ।
‎
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের বাস সার্ভিস‚ বাইক সার্ভিস‚ খাবার ও মডেল টেস্টসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে সার্বিক সহায়তায় পরীক্ষার্থীদের পাশে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
‎
‎শুক্রবার ( ৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে থাকেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য জুলাই আন্দোলনের ৯ জন শহীদের নামে বিশেষ তথ্য ও সেবা কেন্দ্র এবং  শহীদ শরীফ উসমান বিন হাদীর নামে গার্ডিয়ান প্যাভিলিওন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুবি শাখা।
‎
‎জানা যায়, ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ আব্দুল কাইয়ুম, শহীদ ওয়াসিম,শহীদ আবরার ফাহাদ, শহীদ তাহমিদ, শহীদ আলী রায়হান ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র নামে তথ্য কেন্দ্রগুলোর নামকরণ করা হয়। ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কোটবাড়ি অঞ্চলের আশেপাশের কেন্দ্রগুলোতে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়। তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার সিট প্ল্যানিং ও গন্তব্য নির্দেশনা ভাড়া সচেতনতা ও জরুরি তথ্য প্রদান করেন তারা। এছাড়াও খাবার পানি, কলম বিতরণ শিক্ষার্থীদের জন্য রাতের খাবার ও প্রাথমিক চিকিৎসা সেবা র ব্যবস্থা করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইমার্জেন্সি যাতায়াতের জন্য বাইক সার্ভিস ও রাতে নিরাপত্তা ও যাতায়াতের জন্য বাস সার্ভিসেরও ব্যবস্থা করে সংগঠনটি।
‎
‎
‎চট্টগ্রাম থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী শুমাইতা ইবনাত  বলেন‚ ‘ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়। আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম‚ তাদের সহায়তায় বাবাকে লাউঞ্জে রেখে পরীক্ষা দিতে পেরেছি। তাদের সার্বিক সহযোগিতা অনেক ভালো লেগেছে।’
‎
‎
‎ ভর্তি পরিক্ষার্থী মো: নাঈম হোসেন বলেন‚ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ছাত্র শিবিরের  কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে এবং প্রথমবার জানলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আব্দুল কাইয়ুম নামে একজন ছাত্র জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন।’
‎
‎
‎ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন‚ ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিবারের মতো এবারো বেশ কিছু সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। শিক্ষার্থীদের জন্য “আর-রিহলা” বাস সার্ভিস চালু করেছে। বিভিন্ন কেন্দ্রে  ৯ টি তথ্য কেন্দ্র স্থাপন করেছে। রাতে ১৫০০ জন শিক্ষার্থীর রাতের খাবার ও  ক্যাম্পাসের আশেপাশে ভিবিন্ন মসজিদ থাকার ব্যাবস্থা করেছে। এছাড়াও আমরা গণভোটে হ্যাঁ দেওয়ার ক্যাম্পেইন করেছি।’
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar