1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি | ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষা দিতে রওনা দিয়েছিলেন রাতুল। তবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হলেও দমে যাননি তিনি। ব্যথা ও আতঙ্ক উপেক্ষা করে প্রাথমিক চিকিৎসা নিয়েই শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এই দৃঢ় মনোবলের পরীক্ষার্থী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহত পরীক্ষার্থী রাতুল তেজগাঁও কলেজের শিক্ষার্থী এবং মানিকগঞ্জের বাসিন্দা। তিনি ৩১ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী।

জানা যায়, মানবিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত হিসেবে রোভার স্কাউটদের সহায়তায় আহত অবস্থায় রাতুলকে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

ভর্তিচ্ছু রাতুল বলেন, ‘বাসা থেকে বের হওয়ার সময় যে সিএনজিতে উঠেছিলাম, সেটি হঠাৎ উল্টে যায়। এতে আমার এক পায়ে গুরুতর আঘাত লাগে এবং পা ফুলে যায়। প্রচণ্ড ব্যথা সত্ত্বেও স্বপ্নের কথা ভেবে প্রাথমিক চিকিৎসা নিয়ে সরাসরি পরীক্ষা দিতে চলে আসি। দুর্ঘটনার পরও পরীক্ষায় অংশগ্রহণে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar