1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারমাইকেল কলেজে গণিত বিভাগ অন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট শুরু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কারমাইকেল কলেজে গণিত বিভাগ অন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ জন খবরটি পড়েছেন

মাদকবিরোধী বার্তায় মাঠে শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুঞ্জিল ইসলাম, কারমাইকেল কলেজ প্রতিনিধি।

কারমাইকেল কলেজের গণিত বিভাগের উদ্যোগে শুরু হয়েছে গণিত বিভাগ অন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ (সিজন–৩)।
“মাদকে না বলি, ক্রিয়াকে হ্যাঁ বলি”—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে গণিত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
এবারের আসরে গণিত বিভাগের মোট ৬টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার সুবিধার্থে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ–A-তে রয়েছে ব্যাচ–৬২, ব্যাচ–৬৪ ও ব্যাচ–৬৫ এবং গ্রুপ–B-তে রয়েছে ব্যাচ–৫৯, ব্যাচ–৬১ ও ব্যাচ–৬৩।

টুর্নামেন্টের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে ব্যাচ–৬৩ ও ব্যাচ–৬১ মুখোমুখি হয়। ম্যাচে ব্যাটে ও বলে দাপুটে পারফরম্যান্স দেখান রাতুল। তিনি ১৪ বলে ৩০ রান করার পাশাপাশি ১৭ রান খরচে ৩ উইকেট নেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ব্যাচ–৬৩ দলটি ৭ উইকেটের ব্যবধানে জয় পায়। ম্যাচ শেষে রাতুলকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাচ–৬২ ও ব্যাচ–৬৫ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই ম্যাচে ব্যাচ–৬২ দলের শাহরিয়ার ব্যাটে ঝলক দেখান। তিনি ২১ বলে অপরাজিত ৩৭ রান করেন। পাশাপাশি বল হাতে ৩২ রান খরচে ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যাচ–৬২ দলটি ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে শাহরিয়ার হন ম্যান অব দ্য ম্যাচ।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আয়োজন করা হবে ফাইনাল ম্যাচ।

উদ্বোধনী দিনে কারমাইকেল কলেজের গণিত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাধুলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এমন আয়োজন শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের মতে, এই ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar