1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিজ বিভাগকে জেতাতে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ জবির ক্রীড়া কমিটির আহ্বায়কের বিরুদ্ধে - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

নিজ বিভাগকে জেতাতে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ জবির ক্রীড়া কমিটির আহ্বায়কের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল ম্যাচে নিজ বিভাগ ইসলামিক স্টাডিজকে জেতাতে খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জবি শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অধ্যাপক রইছ উদ্দিনের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসলামিক স্টাডিজ বনাম লোকপ্রশাসন বিভাগের ফুটবল ম্যাচ শেষে বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তোলেন লোকপ্রশাসন বিভাগের অধিনায়ক বনমালী বর্মন।

তিনি বলেন, গত সোমবার ফাইন্যান্স বিভাগের সাথে খেলায় ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ নম্বর প্লেয়ার মুস্তাজিব ফাউল করলে তাকে লাল কার্ড দেয় রেফারি। আজকের ম্যাচে তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যারকে বললে তিনি বলেন লাল কার্ড উইথড্র করে রেফারি পরিবর্তন করেছে ক্রিয়া কমিটি। এছাড়াও এই ম্যাচে ১৩ ব্যাচের শিক্ষার্থী ও আবাহনী ক্লাবের মাহফুজ হাসান প্রীতম অংশ নেয়। যা নিয়মবহির্ভূত।

বনমালী বর্মন বলেন, এতসব অনিয়মের পর আমি বলি যে এমন হলে আমরা খেলব না। তখন রইছ স্যার বলেন খেললে খেল, না খেললে দরকার নাই। শেষ পর্যন্ত আমাদের বিভাগের শিক্ষকরা আমাদের অনুরোধ করায় আমরা বাধ্য হই খেলতে।

এ বিষয়ে জবির কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, তাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে সেটা ফুটবল টুর্নামেন্টের উপ-কমিটিকে জানাবেন। এছাড়াও লোকপ্রশাসন বিভাগকে না খেলতে বলার বিষয়টি অস্বিকার করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar