1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্যাম্পাসে মন্দিরের জন্য নির্ধারিত জায়গায় শিক্ষার্থীদের ওয়াশরুম নির্মাণ সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

ক্যাম্পাসে মন্দিরের জন্য নির্ধারিত জায়গায় শিক্ষার্থীদের ওয়াশরুম নির্মাণ সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে কেন্দ্রীয় মন্দির স্থাপন সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, “সম্প্রতি  ক্যাম্পাসে মন্দির স্থাপনের দাবিতে কিছু শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন। এ প্রেক্ষিতে কয়েকটি পত্রিকায় ‘কেন্দ্রীয় মন্দিরের জন্য নির্ধারিত জায়গায় শিক্ষার্থীদের ওয়াশরুম নির্মাণ করা হচ্ছে’—এমন তথ্য প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও বাস্তবতাবিবর্জিত।”

এ বিষয়ে আরও জানান, “বর্তমান ক্যাম্পাসে কোথাও কেন্দ্রীয় মন্দিরের জন্য কোনো স্থান কখনো নির্ধারণ করা হয়নি। বরং সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ মন্দির কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিষয়টি পূর্ববর্তী প্রশাসনের সময়েই একটি সেটেলড ইস্যু হিসেবে নির্ধারিত হয়, যা সংশ্লিষ্ট সবাই অবগত।”

বিজ্ঞপ্তিতে আরও জানান “দ্বিতীয় ক্যাম্পাসে মন্দির কমপ্লেক্স নির্মাণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন ডিপিপিতেও অন্তর্ভুক্ত রয়েছে। ডিপিপি অনুমোদন পেলে অন্যান্য অবকাঠামোগত কাজের সঙ্গে সঙ্গে মন্দির নির্মাণ কার্যক্রমও শুরু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকারকে সমানভাবে সম্মান করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নীতির প্রতি সর্বদা অঙ্গীকারবদ্ধ। এছাড়া সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে বিভিন্ন পূজা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন বলেও জানায় প্রশাসন।”

উল্লেখ্য, সর্বশেষ প্রশাসনের সার্বিক আর্থিক ও প্রশাসনিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগে পৃথকভাবে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন করেছে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়  প্রশাসন সকল ধর্মাবলম্বীর অধিকার ও মর্যাদা রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও সমানভাবে সচেষ্ট থাকবে, উল্লেখ করে এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar