1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্টের আয়োজন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্টের আয়োজন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬ শুরু হয়েছে। কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী এ আয়োজন চলবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাহাবুদ্দিনের পিতা মো. রফিকুল্লাহ।  

বক্তব্যে মো. রফিকুল্লাহ বলেন, সন্তান আল্লাহর তায়ালার এক নেয়ামত। আজ থেকে ১১ বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচার হাসিনার বাহিনী। এক ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির। শিক্ষার্থীদের কল্যাণ আর তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে শিবির। 

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ড. ওয়ারেসুল করিম বলেন, আপনাদের আশেপাশে অনেক রিসোর্স আছে, সেগুলো কাজে লাগান। সেটা হতে পারে আপনাদের কোনো ভাই, কোনো শিক্ষক কিংবা কোনো একটা লাইব্রেরি। সেখানে থেকে নিজেদের লক্ষ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে আমরা তখনই সফল হবো, যখন আমরা আমাদের মা-বাবার স্বপ্ন পূরণ করবো। আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, তা বাস্তবায়ন করবো।

আয়োজক জানান, ইয়ুথ আইডিয়া কনটেস্ট আয়োজনে পেছনে তিনটি কারণ রয়েছে। সেগুলো হলো, জাতীয় ও সামাজিক সমস্যা সমাধান, সুশাসন, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন করা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, গত ২৯ ও ৩০ জানুয়ারি আমাদের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে ইয়ুথ আইডিয়া কনটেস্ট হচ্ছে। সারাদেশে আমাদের নানা আয়োজন চলছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। 
এ সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম,  সেক্রেটারি আব্দুল আলিম আরিফ সহ আইডিয়া কনটেস্টে অংশ নেওয়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগিরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar