1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

দৌলতপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী হাজীপাড়া এলাকায় মোটরসাইকেল
নিয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে দুই স্কুল ছাত্র প্রাণ হারিয়েছে। এ সময় অপর ছাত্র গুরুতর আহত হয়েছে।

শনিবার সকাল সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত সকলেই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪),আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহাবি (১৪) ও জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪) মোটর সাইকেল যোগে সকাল ৭ টার দিকে দৌলতখালী মাদ্রাসা মোড় এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট শেষে তিনজন মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে দৌলতখালী-কিশোরীনগর রাস্তার হাজীপাড়া নামাক এলাকায় জনৈক আজমের বাড়ির সামনে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা লেগে তিনজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আহত রহমত আলী ও মোহাম্মদ সাহাবীকে মৃত ঘোষণা করেন। এবং সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল
হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে তার পরিবার জানিয়েছে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, দুই স্কুল ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং সাইফ নামে আহত অপর ছাত্রকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar