1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

কালিয়াকৈর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ওই পিঠা উৎসব পালিত হয়েছে।

আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন এর সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর -১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, উপস্থিত ছিলেন, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সহ শিক্ষক -শিক্ষিকামন্ডলী সহ অবিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

কলেজ ক্যম্পাসটি উৎসবে স্টলে স্টলে শোভা পাচ্ছিল বাঙালির ঐতিহ্যের নানা রকম পিঠার বাহার। এর মধ্যে উল্লেখযোগ্য – ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, কুলি পিঠা, কাজু বরফি, জালি পিঠা, মেরা পিঠা, পাকন পিঠা,নূরের জাল পিঠা, দুধ সাগর, দুধকুলি, আনারকলি পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, শ্যামা পিঠা, মাংস পিঠা ইত্যাদি।

এছাড়া শিক্ষার্থীদের আনন্দের জন্য নাগরদোলা ও সাম্পানের ব্যবস্থা রয়েছে ।পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সাজসজ্জা, নাচ, গান, কবিতা আবৃতি ও ঐতিহ্যবাহী বাঙালি আবহ অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ক্যাম্পাস উৎসবমুখর গ্রাম বাংলার এ এক অন্যরকম ঐতিহ্য।

আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বলেন, পিঠা উৎসব বাঙালি জাতির ও সংস্কৃতির শেকড়ের মাথে মিশে আছে। পিঠা উৎসব শুধু খাবারের জন্য নয়, এটি বাঙালি জাতির সংস্কৃতির ধারক বাহক। পিঠা উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি জীবনকেও প্রাণবন্ত করে গড়ে তুলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar