1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাবিপ্রবি’তে ‘হিট’ প্রকল্পের প্রস্তাবনা লিখন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

রাবিপ্রবি’তে ‘হিট’ প্রকল্পের প্রস্তাবনা লিখন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন’ (HEAT) প্রকল্পের গবেষণা প্রস্তাবনা লিখন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Workshop on HEAT-ATF Proposal Writing” শীর্ষক এই কর্মশালাটি শুরু হয়।​

গবেষণায় স্মার্ট গোল ও নৈতিকতার গুরুত্ব কর্মশালায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের গবেষণার স্মার্ট গোল (SMART Goal) বজায় রাখা এবং ইথিক্যাল (Ethical) ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গবেষণা প্রকল্প প্রস্তাবনার ক্ষেত্রে টেকনিক্যাল পরিভাষার পরিশীলিত ব্যবহার এবং ল্যাব সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে বাস্তব উপযোগিতা বিবেচনা করা জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা মানসম্মত প্রস্তাবনা তৈরিতে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আমি আশাবাদী।​

অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেরিন বায়োরিসোর্স সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। তিনি শিক্ষকদের গবেষণার প্রতি নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান এবং অভিজ্ঞ গবেষকদের সাথে তরুণ গবেষকদের সমন্বয়ে কাজ করার পরামর্শ দেন।
​দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সশরীরে ও অনলাইনে সেশন পরিচালনা করবেন:
​প্রফেসর ইউনুস আহমেদ, কেমিস্ট্রি বিভাগ, চুয়েট। প্রফেসর ড. আসাদুন নবী, সিএসটিই বিভাগ, নোবিপ্রবি।​প্রফেসর ড. আব্দুল কাইউম মাসুদ, ব্যবসায় প্রশাসন বিভাগ, নোবিপ্রবি।​ চুয়েটের প্রফেসর ইউনুস আহমেদ শিক্ষকদের বাজেট পরিকল্পনা এবং এআই (AI) ব্যবহারের মাধ্যমে প্লেজিয়ারিজম যাচাইয়ের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

রাবিপ্রবি হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা চলমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি শিক্ষকদের দলগতভাবে এনেক্স, প্রকিউরমেন্ট এবং ফিনান্সিয়াল প্ল্যান প্রস্তুত করার অনুরোধ জানান।

কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. তৌহিদুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।​

উল্লেখ্য, এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি, ট্যুরিজম এবং ফিশারিজ বিভাগের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar