1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় গরিব শিক্ষার্থীদের পাশে 'সু-শান্তি ফাউন্ডেশন' - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

লোহাগাড়ায় গরিব শিক্ষার্থীদের পাশে ‘সু-শান্তি ফাউন্ডেশন’

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় মানবিক ও শিক্ষাবান্ধব এক অনন্য আয়োজনের মাধ্যমে সু-শান্তি ফাউন্ডেশন সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বড়পাড়া এলাকার বাসুদেব মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং এলাকার কৃতি ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

সানু ধরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শ্রী নিবাস দাশ সাগর। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “যে সমাজে গুণীজনদের সম্মান করা হয় না, সে সমাজে নতুন গুণীজনের জন্ম হয় না।” তাঁরা আরও উল্লেখ করেন, কেবল শিক্ষা উপকরণ বিতরণই নয়—গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তারা উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে স্বপ্নপূরণের দীপ্ত প্রত্যয়। সু-শান্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহায়তা, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সহযোগিতা এবং এলাকায় একটি উন্মুক্ত পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা জ্ঞানচর্চার আরও বিস্তৃত সুযোগ পায়।

শিক্ষক শাপলা দাশ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনন্দ মোহন দাশ, রতন দাশ, পার্থ সারথি দাশ, রিটন দাশ, ঝন্টু দাশ, শুভাশীষ রায়, পুষ্পেন চৌধুরী, অজয় দাশ, সদাজয় কৃষ্ণ দাশ, বিপ্লব দাশ, রনজয় মিত্র, সহদেব দাশ প্রমুখ।

অনুষ্ঠান শেষে সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করে আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষা, সম্মান ও মানবসেবার সমন্বয়ে বড়পাড়ার এ আয়োজন এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar