1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ জন খবরটি পড়েছেন

রওশন রুসেল, নোয়াখালী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে, শনিবার রাত ১২টা ১ মিনিটে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রকিবসহ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটির তাৎপর্যকে সামনে রেখে ২১শে ফেব্রুয়ারি যোহরের নামাজের পর কলেজের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ধারণ করে বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বিশ্বদরবারে এর বিস্তারের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, ভাষা আন্দোলনের আত্মত্যাগ বাঙালির চেতনার মূল ভিত্তি, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।

শ্রদ্ধা, ভালোবাসা ও গৌরবের মধ্য দিয়ে উদযাপিত এই দিবসে একটাই প্রত্যাশা—বাংলা ভাষা অমর হোক, ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar