1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল  - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ জন খবরটি পড়েছেন

বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুটেক্স প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল আয়োজন করেছে জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স-এর সদস্যরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর প্রশাসনিক ভবন সংলগ্ন ক্যাম্পাস মসজিদ প্রাঙ্গণে জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একুশের চেতনা ধারণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতীক হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

এছড়াও অনুষ্ঠানে ভাষাশহীদদের পাশাপাশি জুলাইয়ের সকল শহীদসহ ওসমান হাদীর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া শেষে অংশগ্রহণকারীদের জন্য ক্যাম্পাস মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আতিক হাসান বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। আমরা সেই জাতি, যারা মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দিয়েছে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁদের, যাঁরা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন। জুলাই কালচারাল সেন্টার বুটেক্সের এই উদ্যোগ আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে। শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ন্যায় ও ইনসাফের পক্ষে তাদের অবস্থানকে আমরা স্বাগত জানাই।

ভাষা শহীদদের স্মৃতিকে কেন্দ্র করে এই বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলকে নতুন আঙ্গিকের উপমা হিসেবে দেখছেন বলে জানান জুলাই কালচারাল সেন্টারের সদস্য এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে একটু  ভিন্ন আঙ্গিকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা। আমাদের চেষ্টা ছিল এমন কিছু করা, যা কাউকে আঘাত না করে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ইসলামিক দৃষ্টিতে বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ; এ থেকে মানুষ বা প্রাণী উপকৃত হলে তার সওয়াব রোপণকারী ও যার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে—উভয়েই পান। ভাষা শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের মাগফেরাত কামনায় আমাদের আজকের এই কর্মসূচি পালন করা হয়েছে।

জুলাই কালচারাল সেন্টার বুটেক্সের এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ভবিষ্যতে এধরণের আরও অনুষ্ঠান আয়োজন করার আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar