প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারি বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের চিতলমারীর শেরেবাংলা ডিগ্রি কলেজে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে শেরেবাংলা ডিগ্রি কলেজ পরিবার, চিতলমারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব রুনা গাজী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মিজানুর রহমান কাজী। আলোচনা পর্বে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপিকা মিসেস বিজয়া রায় চৌধুরী ও সংস্কৃত বিভাগের অধ্যাপক চন্দ্র শেখর মিস্ত্রি।
বক্তারা মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া অর্জন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়, এটি আত্মসংযম, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিরও একটি অনন্য সুযোগ।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথি, শিক্ষক ও স্টাফদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।