1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ট্যালেন্টপুলে সাফল্য, সাধারণ গ্রেডেও দাপট—মোস্তফা বেগম গার্লসের কৃতিত্বগাঁথা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

ট্যালেন্টপুলে সাফল্য, সাধারণ গ্রেডেও দাপট—মোস্তফা বেগম গার্লসের কৃতিত্বগাঁথা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭০ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানটির সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করেছে। অষ্টম জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গর্বের বিষয়।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন মায়েশা মেহেরিন আলম। সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— লামিয়া আমিন আলা, আয়াত বিনতে নাছের, জান্নাতুল মাওয়া নিকা, মোশফিকা মেহের রাফা এবং জাসিয়াতুল ইসলাম মোনতাহিনা। তাদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষার মান ও নিয়মিত পরিশ্রমের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষার্থীদের এ সাফল্য প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পরিশ্রম থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। আমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের দিকে নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার দিকেও গুরুত্ব দিয়ে থাকি। এই সাফল্যের পেছনে আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী, পরিশ্রমী শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের সম্মিলিত অবদান রয়েছে। তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসারে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা ভবিষ্যতে সমাজ ও দেশের নেতৃত্ব দিতে সক্ষম হয়। উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা; আগামীতে আমরা প্রথম স্থান অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করব।

উপজেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এ সাফল্য ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar