1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০ টাকায় ঈদ শপিং,সঙ্গে ফ্রি ইফতার; হাবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

২০ টাকায় ঈদ শপিং,সঙ্গে ফ্রি ইফতার; হাবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

হাবিপ্রবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাত্র ২০ টাকায় ঈদের পোশাক কিনলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকার নিম্ন আয়ের মানুষজন। ব্যতিক্রমী এ আয়োজন করেছে হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাব।

সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর প্রফেসর মো. নওশের ওয়ান, নুর হোসেন হলের প্রভোস্ট ও ক্লাব অ্যাডভাইজার প্রফেসর ড. মো. হাফিজ উদ্দিন হাফিজ, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম। এছাড়া রোটারি ক্লাব অব দিনাজপুর থেকে উপস্থিত ছিলেন রোটারিয়ান আব্দুস সালাম তুহিন ও রোটারিয়ান অ্যাডভোকেট হোসনেয়ার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. নওশের ওয়ান বলেন, “আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাব গরিব-দুঃখী মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার প্রদান করছে—এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এমন কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় এবং ধনী-গরিবের দূরত্ব কমে আসে।”

রোটার‌্যাক্ট ক্লাব হাবিপ্রবির সভাপতি সিয়াম ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি সমাজের প্রতিটি মানুষই আমাদের অংশ। ঈদের আনন্দ কেবল কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা সরাসরি দানের পরিবর্তে একটি ভিন্নধর্মী ধারণা বাস্তবায়ন করেছি। সুবিধাবঞ্চিত ভাইবোনদের জন্য মাত্র ২০ টাকায় ঈদের শপিংয়ের ব্যবস্থা করেছি এবং এর সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ইফতারের আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য ছিল, তারা যেন কখনোই মনে না করেন যে এটি দান; বরং তারা যেন সম্মানের সঙ্গে নিজের প্রয়োজনীয় জিনিস নিজেই কিনছেন—এই অনুভূতিটাই আমরা দিতে চেয়েছি।”

আয়োজনে নারীদের জন্য শাড়ি, পুরুষদের জন্য লুঙ্গি এবং শিশুদের জন্য ঈদ কার্ডের সঙ্গে বোনাস টাকা ও মেহেদির ব্যবস্থা ছিল। এই উদ্যোগ সফল করতে সাবেক রোটার‌্যাক্টর, রোটারিয়ান ও বিশ্ববিদ্যালয়ের ক্লাব অ্যাডভাইজারসহ সংশ্লিষ্ট সবাই সার্বিক সহযোগিতা করেছেন।

ক্লাবের সেক্রেটারি নিলয় কুমার দেবনাথ বলেন,
“হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, সম্মানিত রোটারিয়ান, ক্লাব সদস্য ও অসহায় ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন করা হয়। পাশাপাশি অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি প্রদান এবং শিশুদের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার প্রয়াসই আমাদের মূল লক্ষ্য। মানবিকতার বন্ধনে সবাইকে একত্রিত করে ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ ভালোবাসা ও সহমর্মিতার ছোট্ট প্রকাশ।”

সহ-সভাপতি মো. জুন্নুন সাব্বিরসহ অন্যান্য শিক্ষক, রোটার‌্যাক্ট সদস্য এবং সুবিধাভোগীরাও এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar