1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার: নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার: নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫১৭ জন খবরটি পড়েছেন
জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার: নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা

যোবায়ের জাকির, জাবি প্রতিনিধি | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সৌহার্দ্য সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার সৃষ্টি হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় পুরো এলাকা প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকদের মতে, জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যেই প্রতি বছর এই আয়োজন করা হয়। ইফতারের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খোরশেদ আলম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এতে অংশ নেন। সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়।

এই বরকতময় মাসে একসঙ্গে ইফতারের আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি অনন্য সুযোগ। একইসঙ্গে তিনি এই আয়োজন সফল করতে যারা নিরলস শ্রম দিয়েছেন, তাদের সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমিতির সভাপতি মাহমুদুল হাসান সিয়াম তার সমাপনী বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও উল্লেখ করেন যে, সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই এই ধারা বজায় রাখা হচ্ছে এবং ভবিষ্যতেও জেলা সমিতির পক্ষ থেকে এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। পরিশেষে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar