দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনিধিঃ
পবিত্র রমজান, শব-ই-ক্বদর,জুমাতুল বিদা, ঈদ- উল-ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ২৩ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়(জাককানইবি)।
বুধবার, (৪মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো.মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ ধাপে ছুটি কার্যকর করা হবে।প্রথম ধাপে পবিত্র শব-ঈ-ক্বদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ০৮ মার্চ হতে ১২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। ২য় ধাপে ১৫ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত সকল ক্লাস,পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া মোট ৪ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ার ২৩ দিনের লম্বা ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য,২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করা হবে।এছাড়াও ছুটির পাশাপাশি বিজ্ঞপ্তিতে ২০২৫-২০২৬ সেশনের গুচ্ছ পরিক্ষার তারিখ জানানো হয়।২৬ ও ২৭ মার্চ ভর্তি পরীক্ষার সকল কমিটির সদস্য ও সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্ব পালনকারী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ছুটিকালীন সময়ে সার্বিক নিরাপত্তা ও জরুরি সার্ভিসের আওতাভুক্ত কর্মীবৃন্দ যাথারীতি দায়িত্ব পালন করবেন। এবং আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পুনরায় শুরু হবে।