1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবি গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যানের নেতৃত্বে ফারাবী - আফনান  - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

জবি গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যানের নেতৃত্বে ফারাবী – আফনান 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব বাছাই করে একটি পূর্ণাঙ্গ কমিটির রূপরেখা প্রণয়ন করে উপদেষ্টা মণ্ডলীর কাছে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী রাকিব ইসলাম ফারাবী। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পালন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  ১৮ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুলাহ আফনান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন-  সহসভাপতি মুন্না রিয়াজুল সহ ৭ জন,  সাংগঠনিক সম্পাদক অপু মুন্সী,  যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বিশাল,  তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনতাসীর নাবিদ সংগ্রাম ও কার্যনির্বাহী সদস্য ৪ জন। 

নবনির্বাচিত সভাপতি ফারাবী বলেন, দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যানের কোন কমিটি ছিলো না কিন্তু আমাদের কার্যক্রম চলমান ছিলো। গোপালগঞ্জে জেলার শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।  আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই দায়িত্ব তার কাছে শুধু একটি পদ নয় বরং গোপালগঞ্জ  জেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীরা যেন কোন বঞ্চনার স্বীকার না হয় সেই বিষয়ে সর্বচ্চো সতর্ক থাকব ইনশাআল্লাহ। 

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আফনান বলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান এবং দায়িত্বের বিষয়। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার সকল শিক্ষার্থীকে একটি সুন্দর প্ল্যাটফর্মের আওতায় আনতে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar