1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো, সবার সহযোগিতা প্রয়োজন: জবি উপাচার্য - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো, সবার সহযোগিতা প্রয়োজন: জবি উপাচার্য

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো, সবার সহযোগিতা প্রয়োজন।”

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপাচার্যের কনফারেন্স রুমে জকসু, ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পরও আমি আগের মতোই সাধারণ আছি। তবে আমি বুঝতে পারছি, এতে অনেকের অস্বস্তি হতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের যেকোনো টেবিলে যেতে আমার আলাদা করে পথ চিনতে হয় না, সবই আমার পরিচিত। বিশেষ করে যেসব টেবিলে ফাঁকিবাজি হয়, সেগুলো আরও ভালোভাবে চিনি।”

তিনি আরও বলেন, “আমি খুব শিগগিরই কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, এই সহযোগিতা সবচেয়ে বেশি পাবো শিক্ষার্থীদের কাছ থেকে।”

নিজ নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “এই ক্যাম্পাস থেকেই আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটাই আমার প্রথম সাফল্য।”

পরিশেষে তিনি বলেন, “চার বছর দায়িত্ব পালন শেষে আমাকে আবার এই ক্যাম্পাসেই থাকতে হবে। তাই আমি যদি কাজ ভালোভাবে না করি, তা আমার জন্য অত্যন্ত অপমানজনক হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar