সিসিআর প্রতিনিধি, মুঞ্জিল ইসলাম মুরাদ
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কারমাইকেল কলেজ কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত (মানবিক শাখা) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটিতে মোট ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
পরীক্ষা শুরুর আগে কলেজের অধ্যক্ষ কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষাও গ্রহণ করা হবে।