1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন সিসিআর ছাত্রশিবিরের - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন সিসিআর ছাত্রশিবিরের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯৫ জন খবরটি পড়েছেন

মুঞ্জিল ইসলাম মুরাদ, সিসিআর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কারমাইকেল কলেজ কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে সিসিআর ছাত্রশিবির। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে কলেজ প্রাঙ্গণে হেল্প ডেস্ক স্থাপন করে তারা প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রায় ৪ হাজারের অধিক পরীক্ষার্থীর জন্য এই হেল্প ডেস্ক পরিচালনা করা হয়। এখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ, বই-খাতা ও ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা, সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সহায়তাও নিশ্চিত করা হয়।

সিসিআর ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাকিব হাসান বলেন,“আমরা শিক্ষার্থীদের মোবাইল ও ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রাখার জন্য বুথের ব্যবস্থা করেছি। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের বিশ্রামের জন্য বসার সুব্যবস্থা রাখা হয়েছে।”

এ বিষয়ে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহামুদুল হক বলেন,“অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো এই কেন্দ্রে এসেছে। তাদের নির্ধারিত সিট খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। আমরা তাদের নির্দিষ্ট ভবন ও কক্ষে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থী বান্ধব এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী আহসান হাবীব বলেন,প্রশ্নের মান ভালো হয়েছে। আমি আশাবাদী ভালো ফল করতে পারব।”
একজন অভিভাবক সন্তোষ প্রকাশ করে বলেন,“এ ধরনের সহযোগিতা আমাদের জন্য অনেক সহায়ক হয়েছে। আমরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞ এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar