1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ৪৯ শিশু ভর্তি, শনাক্ত ৭ জন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ৪৯ শিশু ভর্তি, শনাক্ত ৭ জন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বয়সের ৪৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন রোগীর শরীরে হাম শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে বর্তমানে ২৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন শিশু ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে, যেখানে তাদের পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আইসোলেশন ওয়ার্ডে ধারণক্ষমতা সংকট দেখা দিয়েছে। ২৭ জন রোগীর বিপরীতে শয্যা রয়েছে মাত্র ১০টি। ফলে অধিকাংশ শিশুকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে গরমের মধ্যে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগ নির্ণয়ের জন্য শিশুদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে কারা হাম আক্রান্ত। এদিকে, হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞরা রোগীদের অবস্থা অনুযায়ী নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আক্তার হোসেন জানান, “হামের লক্ষণ নিয়ে বর্তমানে ২৭ জন শিশু ভর্তি রয়েছে। তাদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar