1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে আগামী ৭ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

জাবিতে আগামী ৭ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮১ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘টুগেদার ফর হেল্থ, স্টান্ড উইথ সাইন্স’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ছাত্র সংসদের উদ্যোগে আগামী ৭ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচিতে পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬’।

রবিবার (৫ই এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা চর্চা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রসার করা।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় বিভাগ থেকে ক্যাম্পাসের সড়কে ‘রান ফর হেল্থ’ শীর্ষক দৌড় প্রতিযোগিতার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ৮টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘ক্লিন ফর হেল্থ’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় পুরাতন কলা অনুষদ থেকে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‍্যালী। একই সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অডিটোরিয়াম চত্বরে চলবে দিনব্যাপী স্বাস্থ্য শিবির, যেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে ক্যাম্পাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুর ১টায় বিভাগে বিতর্ক প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় অডিটোরিয়াম চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং স্বাস্থ্য, সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শাখওয়াত হোসেন বলেন, “অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকবে ‘ইউনিকো হাসপাতাল পিএলসি’। সেইসাথে এই হাসপাতালের ডাক্তার ও নার্সদের পক্ষ থেকেও আমরা সহযোগিতা পাবো।”

তিনি আরও বলেন, “প্রতিবছরের ন্যায় এবছরের অনুষ্ঠানটিও আমরা খুব বর্ণিলভাবে সকলের সামনে উপস্থাপন করতে চাই। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি সেইসাথে সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar