জাবি প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ চত্ত্বরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান র্যালি ও দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্বারোপ করছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতন হওয়া এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা জরুরি।
তিনি আরও বলেন, সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি। তাই চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরও মানবিক ও বিজ্ঞানভিত্তিক করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি, হেলথ ক্যাম্প, বৃক্ষরোপন, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।