1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালি পেটে এই খাবারগুলো মারাত্মক ক্ষতিকর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

খালি পেটে এই খাবারগুলো মারাত্মক ক্ষতিকর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে না জেনে প্রতিদিন খালি পেটে এমন কিছু খাবার গ্রহণ করেন, যা পরবর্তীতে পেটের নানা সমস্যাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

প্রতিবেদন অনুযায়ী, কফি ও চায়ে থাকা ক্যাফেইন এবং উচ্চমাত্রার অ্যাসিড খালি পেটে গ্রহণ করলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এতে গ্যাস্ট্রিক, আলসারসহ হরমোনজনিত সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে।

এছাড়া সাইট্রিক অ্যাসিডসমৃদ্ধ ফল—যেমন কমলা, লেবু, আঙ্গুর বা জাম্বুরা—খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। একইভাবে টমেটো ও শসায় থাকা অ্যাসিডও খালি পেটে গ্রহণ করলে পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খালি পেটে কলা খাওয়ার ক্ষেত্রেও সতর্কতা দেওয়া হয়েছে। এতে রক্তে পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মাত্রা হঠাৎ বেড়ে গিয়ে শরীরের ভারসাম্য বিঘ্নিত হতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

অন্যদিকে, কোমল পানীয় খালি পেটে পান করলে এতে থাকা কার্বন-ডাই-অক্সাইড পাকস্থলির মিউকাস স্তরে প্রভাব ফেলে এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। একইভাবে দই ও আচার জাতীয় গাঁজনকৃত খাবার খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যা বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিষ্টি জাতীয় খাবার খালি পেটে খেলে ইনসুলিনের মাত্রা বেড়ে গিয়ে দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া ইস্টযুক্ত খাবার—যেমন পাউরুটি, কেক বা পেস্ট্রি—খেলে গ্যাস ও আলসারের সমস্যা বাড়তে পারে।

মসলাদার খাবার খালি পেটে গ্রহণ করলে পেটে জ্বালাপোড়া সৃষ্টি হয় এবং দীর্ঘমেয়াদে পাকস্থলীর নানা রোগের কারণ হতে পারে। পাশাপাশি মাদকদ্রব্য খালি পেটে গ্রহণ করলে তা শরীর ও মনের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এমনকি ক্যানসার বা হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দিনের শুরুতে সঠিক খাবার নির্বাচন স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খালি পেটে কী খাওয়া হচ্ছে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar