1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শতবর্ষী কারমাইকেল কলেজে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উপলক্ষে ‘বৈশাখী শোভাযাত্রার’ প্রস্তুতি চলছে - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শতবর্ষী কারমাইকেল কলেজে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উপলক্ষে ‘বৈশাখী শোভাযাত্রার’ প্রস্তুতি চলছে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮০ জন খবরটি পড়েছেন

কারমাইকেল কলেজ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ-এ বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে চলছে বর্ণাঢ্য প্রস্তুতি। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কলেজ প্রশাসন ও বিভিন্ন বিভাগের সমন্বয়ে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বৈশাখী শোভাযাত্রাকে সামনে রেখে শিক্ষার্থীরা তৈরি করছেন বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা লোকজ মোটিফ, বড় আকারের প্রতিকৃতি, রঙিন মুখোশ এবং বাঁশ ও কাগজের তৈরি পশুপাখির প্রতিরূপ—যেমন বাঘ, হাতি, পেঁচা ও বিভিন্ন পাখি। এসব শিল্পকর্মে ফুটে উঠছে বাঙালির গ্রামীণ জীবন, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য। সৃজনশীলতার ছোঁয়ায় প্রতিটি উপকরণ হয়ে উঠছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়।

আয়োজক কমিটি ও শিক্ষার্থীরা মনে করছেন, এবারের আয়োজন হবে আগের তুলনায় আরও জমকালো ও ব্যতিক্রমধর্মী। তাদের প্রত্যাশা, এই আয়োজন নতুন মাত্রা যোগ করবে কারমাইকেল কলেজের বৈশাখ উদযাপনে।

পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপি যেসব কর্মসূচি থাকছে
সকাল ৮:৩০ মিনিটে শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দিনের সূচনা। এরপর সংক্ষিপ্ত বর্ষবরণ সংগীত পরিবেশনের পর সকাল ৮:৪৫ মিনিটে শুরু হবে বৈশাখী শোভাযাত্রা।
সকাল ১০টা থেকে বাংলা মঞ্চে দেশীয় খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দুপুর ২টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আয়োজন।

সবমিলিয়ে, ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দঘন পরিবেশে এক বর্ণিল পহেলা বৈশাখ উদযাপনের অপেক্ষায় রয়েছে কারমাইকেল কলেজ পরিবার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar