1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে ৪৩ ব্যাচের '১ যুগ পূর্তি উৎসব' উদযাপন কমিটি গঠন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

জাবিতে ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২৫ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম আবর্তনের সাবেক শিক্ষার্থীদের ১ যুগ পূর্তি উৎসব উদযাপন কমিটি গঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে ৪৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা মিলে এক আলোচনা সভার মাধ্যমে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পূর্তি উৎসব আয়োজনের জন্য একটি কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে আহবায়ক হিসেবে ইতিহাস বিভাগের রায়হান হোসাইন মিল্টন কে এবং সদস্য সচিব হিসেবে বাংলা বিভাগের শফিকুল ইসলাম শফিককে নির্বাচিত করা হয়। যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের কে এম রিয়াদ, কোষাধ্যক্ষ বাংলা বিভাগের এ এস এম শাফি কামাল বিপ্লব, সহ কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের মাশফিকুর রহমান অন্তর।

এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয় শাহীনুর আক্তার প্রীতি, পূজাশ্রী পূজা, ফারজানা নিগার নিপ্পন, শফি উল আজম শাফি, মোঃ ইমরান হোসাইন, তহিদুল ইসলাম, মোঃ উজ্জ্বল হোসেন রাজা, আফরান হাসান শোভন, ফয়সাল ফু’য়াদ, সামজিদুর রহমান অমিয়।

আগামী ১ মে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সারাদিন ব্যাপী বর্ণিল আয়োজনের মাধ্যমে পূর্তি উৎসব উদযাপন করা হবে। সারাদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে আনন্দ র‍্যালী, কেককাটা, স্মৃতিচারণ, বৃক্ষরোপণ, বিভিন্ন খেলাধুলা, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, কনসার্ট ইত্যাদি।

১ যুগ পূর্তি উৎসব উদযাপন কমিটির আহবায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, ❝ ৪৩ তম ব্যাচের ১ যুগ পূর্তি আমাদের জন্য একটি প্রচন্ড আবেগ ও ভালবাসার জায়গা। বন্ধুত্বকে সব কিছুর উর্ধ্বে রেখে সকল বন্ধুদের উপস্থিতিতে ও সহযোগিতায় একটি সফল অনুষ্ঠান আয়োজন করা হবে ইনশাআল্লাহ। ❞

উল্লেখ্য, ৪৩ তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ২৮ এপ্রিল ২০১৪ সালে ক্যাম্পাস জীবনের যাত্রা শুরু করেছিল। ২৮ এপ্রিল মঙ্গলবার কর্মদিবস হওয়ায় ১ মে শুক্রবার ১ যুগ পূর্তি উৎসব উদযাপন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar