1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন

।।কান্দিরপাড় থেকে ক্যাম্পাসমুখী রাতে দুইটি বাস বৃদ্ধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের রাতের যাতায়াতে ভোগান্তি কমাতে কান্দিরপাড় থেকে ক্যাম্পাসমুখী দুটি বাস সার্ভিস বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৭:৩০টায় কান্দিরপাড়–টমচম ব্রিজ–পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে একটি এবং রাত ৮:০০টায় কান্দিরপাড়–পুলিশ লাইন–কোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আরও একটি বাস ক্যাম্পাসমুখী চলাচল করবে। এছাড়া পূর্বের বাস সিডিউল যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে পরিবহন পুল কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘রাতে টিউশন থেকে ফিরতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের নির্দেশে, বিশেষ করে ভিসি স্যারের নির্দেশনায় আজ (১৩ এপ্রিল) থেকে রাত সাড়ে ৭টায় ও ৮টায় ক্যাম্পাসমুখী দুটি বাস বৃদ্ধি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহের সাত দিনই বাস সার্ভিস দিয়ে আসছি। তারপরও বাসের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভিসি স্যারের নির্দেশনায় আজ থেকে দুটি রুটে আরও দুটি বাস বৃদ্ধি করা হলো।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তারা যেন ড্রাইভারদের শর্টকাটের জন্য অন্য রাস্তায় যেতে না বলেন। এতে অনেক শিক্ষার্থী বাস মিস করে। যে বাস যে রুটে নির্ধারিত আছে, সেই বাস সেই রুটেই চলবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar