1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পহেলা বৈশাখ উপলক্ষে জবিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

পহেলা বৈশাখ উপলক্ষে জবিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৪ ও ১৫ এপ্রিল অনুষ্ঠিতব্য এ আয়োজনজুড়ে থাকছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের নানা অনুষঙ্গ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সাজানো হয়েছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম।
প্রথম দিন (১৪ এপ্রিল) সকাল থেকেই শুরু হবে উৎসবের আমেজ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রাণবন্ত বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিনের সূচনা হবে। এরপর বসবে বৈশাখী মেলা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য। একইসঙ্গে আয়োজন করা হয়েছে শুভেচ্ছা বিনিময়, সংগীতানুষ্ঠান ও নাট্য পরিবেশনার।

এদিন শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী পরিবেশনা চলবে। লোকসংগীত ও ব্যান্ড সংগীত উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।

দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। সমাপনী দিনে থাকছে আকর্ষণীয় ব্যান্ড সংগীত পরিবেশনাও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ আয়োজন সফল করার আহ্বান জানিয়েছে। তবে জানানো হয়েছে, ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar