1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বর্ণিল শোভাযাত্রায় ববিতে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বর্ণিল শোভাযাত্রায় ববিতে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ ,ববি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণিল বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় ববি পরিবার।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মূল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে ছিল বাহারি প্লেকার্ড, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী প্রতীকি সরঞ্জাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলা বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী রনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “পহেলা বৈশাখের আয়োজনটি এবার দারুণ হয়েছে। সকালে শোভাযাত্রা আর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে বন্ধুদের সাথে দিনটি খুব ভালো কেটেছে। নতুন বছরের শুরুটা চমৎকার হলো।”

মূল অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিভাগ ব্যক্তিগত ও বিভাগীয় উদ্যোগে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজ এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক খেলাধুলার আয়োজন করে। প্রতিটি বিভাগের আলাদা ব্যানার ও সৃজনশীল সাজসজ্জা ক্যাম্পাসকে এক টুকরো বাংলাদেশে পরিণত করেছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,”বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐক্য ও ঐতিহ্যের প্রতীক। নতুন বছরে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলকে সাথে নিয়ে শিক্ষা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সকলকে নববর্ষের শুভেচ্ছা।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar