1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নববর্ষ উপলক্ষে ববিতে ছাত্রদলের দুই দিনব্যাপী ‘জাতীয় চেতনায় তারুণ্য উৎসব’ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

নববর্ষ উপলক্ষে ববিতে ছাত্রদলের দুই দিনব্যাপী ‘জাতীয় চেতনায় তারুণ্য উৎসব’

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

আহম্মদ আব্দুল্লাহ ,ববি প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলা নববর্ষ (১৪৩৩) উদযাপনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী “জাতীয় চেতনায় তারুণ্য উৎসব” আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।উৎসবের প্রথম দিনে আয়োজন করা হয় বিভিন্ন গ্রামীণ খেলাধুলা। হাঁড়ি ভাঙা, হাঁস ধরা ও মোরগ লড়াইয়ের মতো খেলাগুলোতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শান্ত, সাংগঠনিক সম্পাদক মিজানসহ অন্যান্য নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক আব্দুল আলীম বাছীর।

হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় বিজয়ী হন জিহাদ খলিফা (মার্কেটিং, ১০ম ব্যাচ), আমিনা আক্তার তৌফিক (ফিন্যান্স, ১০ম ব্যাচ) এবং ফয়সাল হাসান।

মোরগ লড়াইয়ে বিজয়ী হন ইমন (ইংরেজি, ৮ম ব্যাচ), সাদ্দাম (অ্যাকাউন্টিং, ১২তম ব্যাচ) ও ইব্রাহিম (১০ম ব্যাচ)। হাঁস ধরায় বিজয়ী হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী উজ্জ্বল।

পুরস্কার বিতরণ শেষে সভাপতি মোশাররফ হোসেন আয়োজনে সহযোগিতার জন্য সকল শিক্ষার্থী ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar